আবনা ডেস্কঃ সিরিয়া সঙ্কটের সমাধানে আলোচনায় বসছে রাশিয়া, ইরান ও তুরস্ক। আগামী সোমবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায় এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে কাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কায়রো আব্দুর রহমান। খবর আনাদলু এজেন্সির।
সভায় সিরিয়া সরকার ও বিরোধীদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আলোচনায় সিরিয়ার উত্তেজনাপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা বাহিনীর কার্যক্রম সম্বলিত বিধি-নিষেধ ও সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় আলোচনা হবে বলে কাজাকিস্তান মন্ত্রী জানান।
উল্লেখ্য, গত ৪ মে আস্তানায় এক সভায় সিরিয়ার ওইসব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
আসন্ন সভায় সিরিয়ায় বন্দীদের মুক্তি দেয়া এবং নিখোঁজদের সন্ধানের বিষয়ে আলোচনা হবে বলে আনাদলু এজেন্সির খবরে উল্লেখ করা হয়েছে।#
১ জুলাই ২০১৭ - ১৬:১২
News ID: 839827
সিরিয়া সঙ্কটের সমাধানে আলোচনায় বসছে রাশিয়া, ইরান ও তুরস্ক। আগামী সোমবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায় এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে কাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কায়রো আব্দুর রহমান।